28 C
আবহাওয়া
৭:১৩ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মোংলায় শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য পরিবহন বন্ধ

মোংলায় শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য পরিবহন বন্ধ

মোংলায় শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য পরিবহন বন্ধ

বিএনএ, বাগেরহাট : নৌযান শ্রমিকদের কর্মবিরতির প্রভাব পড়েছে মোংলা বন্দরে। বন্দরে অবস্থানরত ১৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস হলেও পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে নৌপথে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে কর্মবিরতি পালন শুরু করেন নৌযান শ্রমিকরা।

সূত্র জানায়, চাঁদপুরে নৌযান শ্রমিক খুনের প্রতিবাদ ও বিচারের দাবিসহ খুন হওয়া প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান এবং নৌরুটে চুরি-ডাকাতি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এ কর্মসূচি পালন করছেন সারাদেশের নৌযান শ্রমিকরা।

মোংলার নৌযান শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। কর্মবিরতির একদিন অতিবাহিত হয়ে গেলেও মালিক এবং সরকার কোনো পক্ষই দাবির বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই কর্মবিরতি চলছে, চলবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন