22 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন ফেব্রুয়ারিতে

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন ফেব্রুয়ারিতে


বিএনএ, ঢাকা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। চলতি বছরের নভেম্বরে এ সম্মেলন হওয়ার কথা থাকলেও পরে তারিখ পেছানো হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে বিজিবি সদরদপ্তরের গণমাধ্যম শাখা জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে, চলতি বছর বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন হচ্ছে না। এ সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, নভেম্বর মাসে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে ফেব্রুয়ারিতে নির্ধারণ করা হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত আছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি চলমান রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!