বিএনএ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। সারা দেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজার আয়োজন হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি এইচ এম শাহদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে সকল মণ্ডপে ৭১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেপ্টেম্বর মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এ সকল ঘটনার প্রতিকার করা হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকল জায়গায় পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সমুন্নত রাখতে পুলিশ দৃঢপ্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিএনএ/শাম্মী
![]()

