25 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রিগোজিনকে রাশিয়ায় দেখা গেছে

প্রিগোজিনকে রাশিয়ায় দেখা গেছে


বিএনএ, বিশ্বডেস্ক : সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনের সময় তোলা ছবিতে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে দেখা গেছে। খবর বিবিসির।

ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সি এ আর) রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সাথে হাত মেলাচ্ছেন প্রিগোজিন।

ছবিটি ফেসবুকে পোস্ট করেন দিমিত্রি সিটি – যিনি সিএআরে ওয়াগনারের কার্যক্রমের ব্যবস্থাপক বলে খবরে বলা হয়।

জুন মাসে ওয়াগনারের ব্যর্থ বিদ্রোহের পর এই প্রথম রাশিয়ার ভেতরে প্রিগোজিনকে নিশ্চিতভাবে দেখা গেল।

শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে, এবং অন্যান্য তথ্যপ্রমাণ মিলিয়ে দেখে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে মাপুকা ও প্রিগোজিনের এই সাক্ষাত হয়।

হীরার খনি-সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এখন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারকে সহায়তা করছে ওয়াগনার বাহিনীর ভাড়াটে যোদ্ধারা।

এর আগে গত সপ্তাহে প্রিগোজিনকে বেলারুসে দেখা গিয়েছিল। টেলিগ্রামের একটি চ্যানেলে এক ভিডিওতে দেখা যায়, প্রিগোজিন যোদ্ধাদের স্বাগত জানাচ্ছেন এবং ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সম্প্রতি যা ঘটছে তার সমালোচনা করছেন।

তিনি এমন আভাসও দেন যে ওয়াগনার পরে কোন এক সময় ওই যুদ্ধে আবার যোগ দিতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত