27 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সমাবেশে যাবার পথে মিছিলেই স্ট্রোক, বিএনপি নেতার মৃত্যু

সমাবেশে যাবার পথে মিছিলেই স্ট্রোক, বিএনপি নেতার মৃত্যু

মহানগর বিএনপির নেতা মাহমুদ হোসেনের। 

বিএনএ, ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দেয়া হল না নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাহমুদ হোসেনের।

মিছিলে যোগ দিয়ে ফকিরাপুল পৌঁছাতেই হঠাৎ স্ট্রোক করে মাটিতে লুঠিয়ে পড়েন তিনি। সেখানে সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। স্ট্রোক করে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পড়ুন :

বিএনপির মহাসমাবেশ শুরু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বিএনপি নেতা মাহমুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় পৌঁছে আমরা একসাথে শান্তিপূর্ণ মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছিলাম। এ সময় মাহমুদ হার্ট এ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন।

নিহত মাহমুদ এর ছোট ভাই মাসুম সাংবাদিকদের বলেন, দুই বছর আগে ভাবি হার্ট এ্যাটাকে মারা যাওয়ার পর থেকে তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্ত্রীর মৃত্যুশোকে তিনি নিজেও হার্ট এ্যাটাক করেন। এরপর থেকে হৃদরোগে ভুগছিলেন।
বিএনএনিউজ২৪,জিএন/ হাসনাহেনা 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী