21 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক সিলগালা

টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক সিলগালা

টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক সিলগালা

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ।এসব ক্লিনিক বন্ধ করতে শনিবার (২৮ মে )সকাল থেকে শুরু হয় সদর উপজেলা প্রশাসনের অভিযান।টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।

সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযানে ক্লিনিকগুলোতে কোন বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক সিলগালা এবং তিনটি ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলগালাকৃত ক্লিনিকগুলো হচ্ছে- স্বদেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ক্লিনিক এবং আমানত ক্লিনিক এন্ড হসপিটাল।

এছাড়া জরিমানা করা হয়েছে- দি সিটি ক্লিনিককে ২০ হাজার টাকা, কমফোর্ড হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং ডিজিল্যাব ক্লিনিককে ৩০ হাজার টাকা। জরিমানাকৃত ক্লিনিকগুলোকে আগামীকাল দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান -কোনো বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়া তিনটি ক্লিনিককে জরিমানা করে আগামীকাল দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিচালক ডঃ শরিফুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

বিএনএ/লুৎফর রহমান উজ্জ্বল, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী