24 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তিন কোটি টাকার সোনার বারসহ দুই ভাই আটক

তিন কোটি টাকার সোনার বারসহ দুই ভাই আটক


বিএন এ, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ পিচ সোনার বারসহ আপন দুই ভাইকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। রোববার দুপুরে উপজেলার মান্দাড়বাড়িয়া ইউনিয়নের নগরবন্নী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলেন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামের বদিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭) ও তার ভাই সুমন (২৩)।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়। রোববার দুপুর দুইটার দিকে নগরবন্নী নামক স্থান দিয়ে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়া একটি মোটর সাইকেলের গতিরোধ করে বিজিবি। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৩ কেজি ৫’শ ৫৮ গ্রাম ওজনের ৩ টি সোনার বার। যার আনুমানিক বাজার মূল্যে ৩ কোটি ৩৩ লাখ টাকা। এ সময় জুয়েল ও সুমন নামের আপন দুই ভাইকে আটক করা হয়।

বিএনএ/ আতিক, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী