24 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে প্রাইভেটাকার-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩

ঝিনাইদহে প্রাইভেটাকার-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩

ঝিনাইদহে প্রাইভেটাকার-ইজিবাইক সংঘর্ষ, নিহত-তিন

বিএনএ ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।বুধবার(২৮ এপ্রিল) বিকেলে উপজেলার দুধসর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (২৫), একই উপজেলার গোকুলনগর গ্রামের ছবুর আলীর ছেলে তুহিন (২৮) ও রেনু খাতুন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকেল পৌনে তিনটার দিকে দুধসর নামক স্থানে একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রেনু নামে এক নারী নিহত হন। সে সময় আহত হন ৬ জন। দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে তহুরা ও তুহিনের মৃত্যু হয় বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী