33 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নবাবগঞ্জে বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড

নবাবগঞ্জে বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড

বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড

বিএনএ, নবাবগঞ্জ : ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি বাস ও দোকান।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগার ঘটনাটি ঘটে। । খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বাসস্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিএনএনিউজ/আজিজুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার