27 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফিশিং বোটে বিস্ফোরণ, দগ্ধ ৪

চট্টগ্রামে ফিশিং বোটে বিস্ফোরণ, দগ্ধ ৪


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নাম্বার ঘাট এলাকায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে ৪ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন নুরুল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), জাফর আলমের ছেলে মফিজুর রহমান (৪৫) ও নাছির আহমেদের ছেলে এমরাম (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বোটের ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে করে ওই বোটে আগুন ধরে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পতেঙ্গা এলাকায় ফিশিং বোটে বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ