25.8 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ৮ এপ্রিল পর্যন্ত চলবে ডেন্টালে ভর্তি পরীক্ষার আবেদন

৮ এপ্রিল পর্যন্ত চলবে ডেন্টালে ভর্তি পরীক্ষার আবেদন


বিএনএ, ঢাকা: ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ভর্তি পরীক্ষা আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন বলেন, বিডিএস ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ৮ এপ্রিল (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল (রোববার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

জানা গেছে, আবেদনকৃত শিক্ষার্থীরা ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। পরীক্ষায় মোট ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?