23 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত


বিএনএ ঝিনাইদহঃ মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বিষয়খালি গ্রামের স্বামী সাবদার হোসেন ও স্ত্রী পারভিনা খাতুন।এ ঘটনায় আহত তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানের চালক করিম ও অপর এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানার ওসি হালিম মোল্লা জানান, আজ ভোরে ঝিনাইদহের বিষয়খালি থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ভাড়া করে স্বামী সাবদার আলী ও তার স্ত্রী পারভীনা খাতুন তাদের মেয়ে সাথীকে নিয়ে যশোরে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে তারা ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে যশোরমুখি একটি দ্রুতগামী মাছ ভর্তি পিকআপ পিছন দিক থেকে ভ্যানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন।

এ দিকে গুরুতর আহত অবস্থায় স্বামী সাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতি ও ভ্যান চালক করিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে সাবদার আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

বিএনএ/ আতিক রহমান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী