28 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে ১৩ এপ্রিল পর্যন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে ১৩ এপ্রিল পর্যন্ত


বিএনএ, চবি: পবিত্র রমজান মাসেও ১৩ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল অফিস শবে কদর ও ইদুল ফিতরের বন্ধের আগ পর্যন্ত চালু থাকবে।

সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম রমজান থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলবে ক্লাস। তবে এসময় দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

প্রথম রমজান থেকে শবে কদর ও ইদুল ফিতরের বন্ধের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস চালু থাকবে। এক্ষেত্রেও দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত থাকবে যোহরের নামাজের বিরতি।

বিএন‌এ/নবাব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু