24 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জুলফিকার রাসেলের কথায় গাইলেন এ আর রহমান

জুলফিকার রাসেলের কথায় গাইলেন এ আর রহমান


বিএনএ ডেস্ক:বিশ্বের প্রভাবশালী সংগীত পরিচালকদের অন্যতম এ আর রহমান। বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে ঘিরে গান বাঁধলেন অস্কারজয়ী এই মিউজিক মায়েস্ত্রো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ২৬ মার্চ রাতে গানটি প্রকাশিত হয়েছে। ‘বলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামে হিন্দি ভাষায় এ গান লিখেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল।

বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ উৎসবের পর্দা নেমেছে ২৬ মার্চ রাতে। মূলত শেষ দিনের সেরা চমক হিসেবেই প্রকাশিত হয় এ আর রহমান-জুলফিকার রাসেলের গানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জবাবে জুলফিকার রাসেল বলেন, ‘এটি এমনই এক মুহূর্ত ছিল, সেটি আসলে মুখে বলে বা লিখে প্রকাশ করার সামর্থ্য আমার নেই। কীভাবে এতকিছু হয়ে গেল, টেরই পাইনি। এত বড় উৎসবের শেষ দিনের আয়োজনে আমাদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অতিথি হয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানের প্রধান চমক হিসেবে নতুন গান বাজলো এ আর রহমানের কণ্ঠ-সুরে! আর সেই গানটি আমার লেখা, এটুকু ভাবলে এখনো নিজের গায়ে চিমটি কাটি। ভ্রম বলে মনে হয়।’

‘বাংলাদেশের জন্য এ আর রহমানের তৈরি এটাই প্রথম কোনো গান। এদিকে আরো একটি গান করবেন তিনি। সেটিও দেশাত্মবোধক গান। অপ্রকাশিত সেই গানটি বাংলা ভাষায় তৈরি। ‘আজও শুনি বজ্রধ্বনি’ শিরোনামের এই গানও ঘটা করে উন্মোচন হবে বিশেষ একটি জাতীয় আয়োজনে, এই মুজিববর্ষে।’—বলেন জুলফিকার রাসেল।

একই উৎসবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর থিম সং লিখেছেন জুলিফিকার রাসেল। সাজিদ সরকারের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন প্রজন্মের ৫০ জন শিল্পী।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে