31 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় একদিনে মৃত্যু প্রায় ১০ হাজার

করোনায় একদিনে মৃত্যু প্রায় ১০ হাজার

করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৬৭৫

বিশ্ব ডেস্ক, ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭২ লাখের বেশি মানুষ। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৭৬০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৯৭ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৮৯ হাজার ৬২৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৩৯৪ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ১৭ হাজার ১৩০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬২ হাজার ১২ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩৬২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১০ হাজার ৬৯৪ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৭১ হাজার ৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৫৮৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ফ্রান্স। বাংলাদেশের অবস্থান ৩৪।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে