23 C
আবহাওয়া
৭:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে ফেসবুক পোস্টে কমেন্ট করার জেরে  যুবক নিহত 

যশোরে ফেসবুক পোস্টে কমেন্ট করার জেরে  যুবক নিহত 


বিএনএ, যশোর:  ফেসবুকে কমেন্ট করার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ হোসেন (২৮) নামে এক যুবক নিহত  হয়েছেন। মঙ্গলবার (২৭ফেব্রয়ারী)মধ্যরাতে যশোর বটতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ হোসেন তোতা মিয়ার ছেলে। সে  শংকরপুর বটতলা মসজিদ এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ হয়েছিল। এ নিয়ে তানভির তাকে হত্যার হুমকিও দিয়েছিল। মঙ্গলবার মধ্যরাতে তাকে ফোন করে ডেকে নেয় সাব্বির ও তানভির। তাদের সহযোগীরা বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যুর কারণ।হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে

বিএনএ নিউজ/ রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী