31 C
আবহাওয়া
৫:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবিতে চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশন

জাবিতে চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশন


বিএনএ, জাবি: চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী। তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ৪৬ ব্যাচের আরও কিছু শিক্ষার্থী।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

অনশনকারী দুই শিক্ষার্থী হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৬ তম ব্যাচের নাঈম শেখ এবং প্রাণিবিদ্যা বিভাগের নুর হোসাইন।
মার্চে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন

তারা বলছেন, প্রায় তিনবছর ধরে একই বর্ষে রয়েছেন তারা। ফলে দীর্ঘ সেশনজটের পাশাপাশি শিক্ষাজীবন হুমকিতে রয়েছে। তাই ঈদুল ফিতরের আগেই অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে তাদের পরীক্ষা নেয়া হোক। দাবি না মানা পর্যন্ত অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন ও উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী