26 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পঞ্চম ধাপের পৌর ভোট শুরু

পঞ্চম ধাপের পৌর ভোট শুরু

ভোট

বিএনএনিউজ,ঢাকা: পঞ্চম ধাপে ২৯টি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তফসিল অনুযায়ী, ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও চারটি উপজেলা পরিষদে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হচ্ছে। শুক্রবার মধ্যরাতে শেষ হয় প্রার্থীদের ভোটের প্রচার। মেয়র পদে দলীয় প্রতীকের এ ভোটে কয়েকটি দল অংশ নিলেও বরাবরের মতই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবির খোন্দকার বলেন, ‘‍২৯ পৌরসভায় ইভিএমে ভোট হবে। ভোটকেন্দ্রে ৩ থেকে ৪ জন পুলিশ অস্ত্রসহ অঙ্গীভূত আনসার থাকবে। ভোটার সংখ্যা অনুযায়ী ১১ জন থেকে ১৩ জন সদস্য নিয়োজিত থাকবেন। প্রতিটি ওয়ার্ডে পুলিশ এবং ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।’

ইসি জানায়, ঝিনাইদহের শৈলকুপা, ফরিদপুরের মধুখালী, রাজশাহীর পবা ও কুমিল্লার দেবিদ্বারে চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে। এছাড়া আগে অনুষ্ঠিত সাতটি পৌরসভায় স্থগিত কেন্দ্রগুলোতে ও মৃত্যুজনিত কারণে চট্টগ্রাম সিটির ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে, ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে, পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ও সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম সিটির ওয়ার্ডটি ও শৈলকুপার ওয়ার্ডটিতে ভোট হবে ইভিএমে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবির বাড়তি সদস্য মাঠে নেমেছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। এছাড়া নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বন্ধ রয়েছে প্রচারণা।

যে ২৯ পৌরসভায় আজ ভোট

যশোরের কেশবপুর; ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া; কিশোরগঞ্জের ভৈরব; জামালপুরের সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর; ময়মনসিংহের নান্দাইল; মানিকগঞ্জের সিঙ্গাইর, গাজীপুরের কালীগঞ্জ; রংপুরের হারাগাছ; রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট; চাঁপাইনবাবগঞ্জের নাচোল; বগুড়া সদর; জয়পুরহাট সদর; মাদারীপুর সদর ও শিবচর; ভোলা সদর ও চরফ্যাশন; হবিগঞ্জ সদর; চাঁদপুরের শাহরাস্তি ও মতলব; ব্রাহ্মণবাড়িয়া সদর; লক্ষ্মীপুরের রায়পুর এবং রংপুরের সৈয়দপুর পৌরসভা।

এসব পৌরসভায় ২৯১টি সাধারণ ওয়ার্ডে ১ হাজার ২৭০ জন, ৯৭টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৪২ জন ও ২৯টি মেয়র পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬২৫টি ভোট কেন্দ্রের ৪ হাজার ২২৯টি ভোটকক্ষে ১৩ লাখ ৮৪ হাজার ১৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৯৩ হাজার ৯০ ও নারী ভোটার ৭ লাখ ১১ হাজার ৮৫০ জন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি