23 C
আবহাওয়া
২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক

এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক


বিএনএ ডেস্ক : বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক এ বছর হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা।বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বিএসএফের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে শুক্রবার (২৭ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন।

দুই বাহিনীর প্রধান বছরে দুইবার বৈঠকে মিলিত হন। এতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক বিরোধীসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল।

যদিও এটি রুটিন বৈঠক। তবে এবারের বৈঠকটি আলাদা গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে আর কোনো আলোচনা হয়নি। গত নভেম্বরে বৈঠকটি হওয়ার কথা থাকলেও বাংলাদেশ এটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এরপর নতুন করে আর তারিখ নির্ধারণ করা হয়নি। যেহেতু এ বছরের মাত্র চারদিন বাকি আছে। তাই ২০২৪ সালে বৈঠক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!