31 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

রাঙামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

রাঙামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস। সভার শুরুতে বাংলাদেশের উন্নয়ন নিয়ে একটি ডিজিটাল প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল্লাহ আল মামুন।

সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে। স্মার্ট বাংলাদেশের সুফল এখনই দেশের মানুষ পেতে শুরু করেছে।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, দৈনিক গিরিদর্পণের সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু