31 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবির ৪২ ব্যাচের রাজা সিফাত রানি শোভা

জাবির ৪২ ব্যাচের রাজা সিফাত রানি শোভা

জাবির ৪২ ব্যাচের রাজা সিফাত রানি শোভা

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪২তম ব্যাচের ‘র‌্যাগ-৪২’ এর অন্যতম অনুসঙ্গ রাজা-রানি নির্বাচনে রাজা পদে সিফাত আল রাব্বানী ও রানি পদে ফারহানা রহমান শোভা নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) ভোটগ্রহণ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের জানান, নির্বাচনে রাজা রানি পদের জন্য দুইজন করে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ১ হাজার ৭০২টি ভোট কাস্ট হয়েছে। রাজা পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের সিফাত আল রাব্বানি সর্বোচ্চ ৪৮৮ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে রানি পদে দুইজন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান শোভা সর্বোচ্চ ৫০৪ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন। র‌্যাগ-৪২ এর কনভেনার ইসমাইল হোসেন জানান, র‌্যাগের মূল অনুষ্ঠান হবে আগামি ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর।

বিএনএ/শাকিল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী