26 C
আবহাওয়া
২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ আটক ২

ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ আটক ২


বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহে ১০৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপন মন্ডল ও একই গ্রামের ফরজ মন্ডলের ছেলে মহিবুল ইসলাম।

র‌্যাব জানান, শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চার মাইল এলাকার শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মাদক কেনাবেচার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী জড়ো হলে র‌্যাব সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১০৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১২৭০ টাকা উদ্ধার করা হয়। রোববার জব্দকৃত আলামত ও আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়।

বিএনএ/ আতিক, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী