29 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ১৬ বছরে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি : আলতাফ হোসেন চৌধুরী

১৬ বছরে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি : আলতাফ হোসেন চৌধুরী

১৬ বছরে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি : আলতাফ হোসেন চৌধুরী

বিএনএ,ঢাকা: আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন বলেন, আমার বিরুদ্ধে কত মামলা আছে সেটা নিজেও জানি না। বিগত সরকার আমলে গ্রেপ্তার হওয়ায় আদালতে যাওয়া ছিল প্রতিদিনের ঘটনা। কারাগারে গিয়েছি বহুবার। একবার একটানা আটক ছিলাম ১৮ মাস। পরে ছিলাম পাঁচ মাস। কারাগারে যাওয়ার অনেক স্মৃতি এখনো মাথায় রয়েছে। তবে সব কয়টি মামলা ভুয়া ও মিথ্যা ছিল।

তিনি আরো বলেন, বিগত সরকার ছিল প্রতিহিংসাপরায়ণ। তারা যে অন্যায় করেছে, মানবিকতার কারণে সেটা আমরা তাদের ওপর করতে চাই না। আইনগতভাবে তাদের বিচার হোক সেটাই চাই। তারা প্রতিটা প্রতিষ্ঠানের মাথা থেকে গোড়া পর্যন্ত পচিয়ে ফেলেছিল। ঘুষ, দুর্নীতিসহ নানা অপরাধ তারা করেছিল।ঘুষ, দুর্নীতি যে অপরাধ তারা ভুলেই গিয়েছিল।

বিএনএ নিউজ/ আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত