29 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা

ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা

ট্রাম্প

বিএনএ, বিশ্বডেস্ক : বিচারককে নিয়ে কটূক্তি করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত।

বুধবার তাকে এ জরিমানা করেন ওই আদালতের বিচারক আর্থার এনগোরন।

বিচার চলার সময়ে ট্রাম্প বলেছেন, এই বিচারক অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তার পাশে যে ক্লার্ক বসে আছে, সে আরো বেশি পক্ষপাতদুষ্ট। বিচারকের চেয়েও বেশি।

বিচারককে ট্রাম্পের এমন প্রকাশ্য মন্তব্যকে বিচারবিভাগের অবমাননা হিসেব মনে করা হচ্ছে। এজন্যই তাকে ১০ হাজার ডলার জরিমানা দিতে বলা হয়েছে।

এ দিন শুনানির পরে ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছেন, তার সাবেক বস ট্রাম্প যেভাবে তার সম্পত্তির মূল্য তাদের বলতে বলেছিলেন এবং খাতায় কলমে লিখতে বলেছিলেন, তারা তাই করেছিলেন। কোহেনের এই স্বীকারোক্তি ট্রাম্পের পছন্দ হয়নি। সে কারণেই প্রকাশ্যে কোহেনের সমালোচনা করেছেন তিনি। তাকে মিথ্যেবাদী বলেছেন।

এই কোহেনের মাধ্যমেই ট্রাম্প পর্নস্টারকে অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। ট্রাম্প যা অস্বীকার করেছেন। কিন্তু কোহেন তার ভাষ্যে কার্যত সে কথা স্বীকার করে নিয়েছেন।

মামলায় এর আগেই বিচারক জানিয়েছেন, ট্রাম্পের সম্পত্তি আসল মূল্যের চেয়ে অনেক বড় করে দেখানো। মূলত, বীমায় ছাড় পাওয়ার জন্যই এ কাজ করেছিলেন ট্রাম্প।

এবার নিউ ইয়র্কের আদালতের এবিষয়ে রায় দেওয়ার কথা। তার আগেই ১০ হাজার ডলার জরিমানা করা হলো ট্রাম্পকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী