26 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ চবিতে ভর্তি পরীক্ষা শুরু

আজ চবিতে ভর্তি পরীক্ষা শুরু

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২

বিএনএ, চবি (চট্টগ্রাম) : আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে । এই পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার বলয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিরাপত্তায় থাকছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তাবাহিনীর প্রায় পাঁচ শতাধিক সদস্য। এছাড়া জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় চবি উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সকল প্রস্তুতি সেরেছি। যাতায়াতে যাতে যানজট না হয় সেজন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। তাছাড়া সড়কপথে ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া মেয়েদের হলগুলোতে পরীক্ষার্থীদের নারী অভিভাবকরা বিশ্রাম নিতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা ঢাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী বেশি, আমরা সে বিষয়ে বেশি নজর দিচ্ছি। পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পরীক্ষার দিন ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভির আওতায় থাকবে। এছাড়া বিশ্ববদ্যালয়ের বিএনসিসির সদস্যরাও দায়িত্ব পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান, প্রক্টর রবিউল হোসাইন ভূঁইয়াসহ বিশ্ববদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

প্রসঙ্গত, বুধবার ২৭ ও বৃহস্পতিবার ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’

ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী