27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২


বিএনএ, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সোনাইছড়ি ইউনিয়নের চিংথুইপাড়ার একটি বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারির নগদ ১০ লাখ টাকা জব্দ করা হয়। এসময় দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে এসআই আ. হক আব্বাসির নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। স্থানীয় হ্লাথোয়াইছা মারমার বাড়ি থেকে উছাইমে মারমা (১৫) ও মাচিংওয়াং মারমাকে (৮০) আটক করা হয়। তবে আরেকজন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা (এফআইআর নং-১৭) দায়ের করেছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার বিশাল চালান ও নগদ অর্থ উদ্ধার সম্ভব হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের