25 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণ, প্রতিশোধের হুমকি বাইডেনের

কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণ, প্রতিশোধের হুমকি বাইডেনের


বিএনএ বিশ্বডেস্ক : বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর জোড়া বিস্ফোরণে ৯০ জন নিহত হওয়ার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে দেয়া এক টেলিভিশন বিবৃতিতে  জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছেড়ে দেওয়া হবে না। সমূলে নির্মূল করবে আমেরিকা।

বাইডেন বলেছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আঘাত হানবে মার্কিন সেনা। তাদের চরম জবাব দেওয়া হবে।  বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারকাজ বন্ধ করা যাবে না। যে গতিতে উদ্ধারকাজ চলছে, তা জারি রাখা হবে।

একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই হামলার ঘটনার তালেবানের কোনো হাত নেই। অর্থাৎ, আইএসআইএস খোরাসানের সঙ্গে তালেবান হাত মেলায়নি। বরং তারা ওই গোষ্ঠীর বিরোধী।

                    আফগানিস্তান- তালেবানের খবর

বাইডেন জানিয়েছেন, এখনো পর্যন্ত প্রায় এক লাখ মানুষকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশি সংস্থায় কাজ করা বহু আফগানও আছেন। আর এক হাজার মার্কিন নাগরিক এখনো আফগানিস্তানে আটকে আছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। ৩১ অগাস্টের মধ্যই তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৯০ জনের। এর মধ্যে রয়েছে ১২ জন আমেরিকার সেনা। বিস্ফোরণের খবর পেয়েই ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেন বাইডেন।এ দিন রাতেই বিস্ফোরণের দায় স্বীকার করে আইএসআইএস খোরাসান গোষ্ঠী। সম্প্রতি এই গোষ্ঠীটিকে নিয়ে সতর্ক করেছিল মার্কিন এবং যুক্তরাজ্যের সেনা। তারা জানিয়েছিল, কাবুল বিমানবন্দরের বাইরে এই গোষ্ঠীটি অস্ত্র নিয়ে তৈরি হচ্ছে। যে কোনো সময় তারা আক্রমণ চালাতে পারে। বৃহস্পতিবার সে কথাই সত্য হলো। দুই আত্মঘাতী জঙ্গি কাবুল বিমানবন্দরের মূল ফটকে এবং বিমানবন্দর থেকে সামান্য দূরে বিস্ফোরণ ঘটায়।

বিএনএ/ ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত