26 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল মার্কিন সেনাদের: তালেবান

বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল মার্কিন সেনাদের: তালেবান

বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল মার্কিন সেনাদের: তালেবান

বিএনএ বিশ্বডেস্ক :  আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে ভয়াবহ জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছে তালেবান।তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, সারাদেশের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তাদের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা। কাজেই এই হামলা প্রতিহত করতে না পারার ব্যর্থ মার্কিন সেনাদের।

তিনি বলেন, আফগানিস্তানের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তালেবান যথেষ্ট তৎপর এবং এ ধরনের হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

                     আফগানিস্তান -তালেবানের খবর

জবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান আন্তর্জাতিক সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আফগানিস্তানকে সন্ত্রাসবাদের লালনভূমিতে পরিণত হতে দেবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায়  চালানো এসব হামলায় ১২ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জনের প্রাণহানি হয়েছে। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে কাবুলে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিৃবতিতে ওই হামলার তীব্র নিন্দা জানায়।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী