বিএনএ, রাঙ্গামাটি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকালে তাকে গ্রেপ্তার করা হয় শহরের চম্পকনগর হ্যাপিরমোড় এলাকা থেকে ।
অংসুইছাইন চৌধুরী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, “অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের চম্পকনগর হ্যাপিরমোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি একই মামলায় অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন তিনি।
বিএনএ/শাম্মী
![]()

