26 C
আবহাওয়া
১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশের ৯ কর্মকর্তার বদলি

পুলিশের ৯ কর্মকর্তার বদলি


বিএনএ, ঢাকা : বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।

শনিবার (২৬ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রাম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

তাছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি, র‌্যাবের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী