22 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নবাবগঞ্জে দুর্ঘটনার কবলে আর্মি অ্যাভিয়েশনের প্রশিক্ষণ হেলিকপ্টার

নবাবগঞ্জে দুর্ঘটনার কবলে আর্মি অ্যাভিয়েশনের প্রশিক্ষণ হেলিকপ্টার

নবাবগঞ্জে দুর্ঘটনার কবলে আর্মি অ্যাভিয়েশনের প্রশিক্ষণ হেলিকপ্টার

বিএনএ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনের একটি বেল-২০৬ মডেলের প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনাজনিত জরুরি অবতরণ করেছে। বুধবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে নবাবগঞ্জের একটি জলাশয়ে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

হেলিকপ্টারের দুই পাইলট— লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসের শারীরিক অবস্থা আশংকামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে জরুরি অবতরণ প্রক্রিয়া অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। তখন এটি ওই জলাশয়ে ‘দুর্ঘটনাজনিত জরুরি অবতরণে বাধ্য হয়।

হেলিকপ্টারের নিরাপত্তায় স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। এছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস থেকে ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি