26 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবি’র ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চবি’র ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৭ মে) রাতে বিশবিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফল প্রকাশ করা হয়।

সোমবার (২২ মে) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার চবির চার ইউনিট ও দুই উপইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছিলেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু। আর ইউনিট হিসেবে ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৯ হাজার ১৭৮ জন ভর্তিচ্ছু।

এর আগে গত ১৬ মে থেকে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। ১৬ মে ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকেল চার শিফটে অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তিচ্ছু।

বিএনএ/ সুমন বাইজিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী