29 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন


বিএনএ, ইবি: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিট (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় প্রায় শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪শত ১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম হল পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ‘সি’ ইউনিটের সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ তার সাথে উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষায় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত। বিএনসিসি ও রোভার-স্কাউট সদস্যরা শৃঙ্খলারক্ষাসহ বিভিন্নভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন।

বিএনএ/ তারিক সাইমুম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত