25 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় ভোটকেন্দ্রে যাবে বিএনপি!

কুমিল্লায় ভোটকেন্দ্রে যাবে বিএনপি!


বিএনএ, ময়মনসিংহ : বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচন নাও করে, তাহলেও ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে। নিশি রাতের নির্বাচন আর করতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ একথা করেন।

হাফিজ উদ্দিন আরও বলেন, সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের শাসকদলের এই অবস্থা হবে। জনতার আন্দোলন কখনোই ব্যর্থ হয়নি। বাংলাদেশের মানুষ সাহসী মানুষ। তাদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। প্রয়োজন হলে বিএনপির জিয়ার সৈনিকরা আবার রক্ত দেবে। আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

‘দেশ স্বাধীন হয়েছে ছাত্রজনতার সংগ্রামের ফলে, জনযুদ্ধের ফলে’ উল্লেখ করে মেজর হাফিজ আরও বলেন, ‘বর্তমান শেখ হাসিনা সরকার পদত্যাগ করুক, একটি নিরপেক্ষ সরকার আসুক। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।’

প্রতিবাদ সভায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার ও শাহ নুরুল কবীর শাহীন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও ফকরউদ্দিন আহমদ বাচ্চু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ তায়্যেবুর রহমান হিরন প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত