27 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » করোনার উৎস জানাতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

করোনার উৎস জানাতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

করোনার উৎস জানাতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

বিএনএ বিশ্বডেস্ক : করোনার উৎস জানাতে ৯০ দিনের মধ্যে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।ইউএসএ টুডে পত্রিকা এ খবর জানায়।

বাইডেন জানান, কোভিড বন্যপ্রাণী থেকে নাকি গবেষণাগার থেকে মানুষের দেহে প্রবেশ করেছে তা নিয়ে এ মাসের শুরুতে প্রাথমিক একটি তদন্ত প্রতিবেদন তিনি পেয়েছেন। কিন্তু সেটি অসম্পূর্ণ। এ কারণেই তিনি এ বিষয়ে আরও সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে দ্বিতীয় আরেকটি তদন্ত প্রতিবেদন চান।

বাইডেন বলেন, আমি এখন গোয়েন্দাদেরকে দ্বিগুন চেষ্টা চালিয়ে তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণের অনুরোধ জানাচ্ছি, যার মাধ্যমে একটি সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছনো যায় এবং এ ব্যাপারে ৯০ দিনের মধ্যে আমাকে প্রতিবেদন দিন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তিন গবেষক এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তারা হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। এর কয়েক সপ্তাহ পর চীন প্রথম সেখানে কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর বিশ্বকে জানায়।

এবছরের শুরুর দিকে করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল গেলেও বিষয়টির কোনও সুরাহা হয়নি। তদন্তকাজ এবং তদন্ত প্রতিবেদনে স্বচ্ছতা ও গভীরতায় ঘাটতি আছে বলে সমালোচনা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩