26 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাবনায় স্কয়ারের গোডাউনে আগুন

পাবনায় স্কয়ারের গোডাউনে আগুন

আনোয়ারায় আগুনে পুড়ে নিঃস্ব ৬পরিবার

বিএনএ, পাবনা : পাবনা সদর উপজেলার লস্করপুরে স্কয়ারের একটি কসমেটিকসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে পৌর সদরের লস্করপুরের খা পাড়ায় স্কয়ারের কসমেটিকসের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে জানান স্থানীয়রা।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহসান ভূঞা বলেন, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, এটা মূলত স্কয়ারের পুরোনো কসমেটিকস গোডাউন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী