26 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শেষ মুহূর্তের গোলে স্পেনে ব্রাজিলের রোমাঞ্চকর ড্র

শেষ মুহূর্তের গোলে স্পেনে ব্রাজিলের রোমাঞ্চকর ড্র

ড্র

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল এবং স্পেনের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত লড়াই হলেও জয় পায়নি কোনো দলই। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

তবে আবার গোল করেছেন এনদ্রিক। ১৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের ফুটবলে মুগ্ধ ফুটবল বিশ্ব।

আগের প্রীতি ম্যাচ ব্রাজিল ১-০ গোলে হারায় ইংল্যান্ডকে। লন্ডনের ওয়েম্বলিতে সেই ম্যাচে জয়সূচক গোলটি ছিল তার। এবার ২-১ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। সমতা এনে দিল এনদ্রিকের গোল।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস, এনদ্রিক ও প্যাকুয়েটা। অন্যদিকে স্পেনের পেনাল্টি থেকে দুটি গোল পেদ্রির। আর অপর গোলটি করেন অলমোর।

এদিকে অপর প্রীতি ম্যাচে স্লোভেনিয়া ২-০ গোলে হারিয়েছে পর্তুগালকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ