26 C
আবহাওয়া
১০:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবির মুক্তমঞ্চে জলসিড়ির কাওয়ালি সন্ধ্যা পরিবেশিত

জাবির মুক্তমঞ্চে জলসিড়ির কাওয়ালি সন্ধ্যা পরিবেশিত


বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দিন মুক্তমঞ্চে ‘কাওয়ালি সন্ধ্যা’ পরিবেশিত হয়েছে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি এই আয়োজন করেন। পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক মেলার অংশ হিসেবে ফার্সি ও উর্দু গানের সমন্বয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত আটটায় ‘আঁধার হোক চূর্ণ, নিত্য নব সত্য সুরে’ স্লোগানে গান পরিবেশনা শুরু হয়।

মেলার প্রথম দিনে বটতলা নাট্যদলের পরিবেশনায় মঞ্চায়িত হয়েছে নাটক- রাইজ এন্ড সাইন। তৃতীয় দিনে থাকছে  নাট্যকেন্দ্রের প্রযোজনায় নাটক ‘পূণ্যাহ’ এবং পহেলা মার্চ ও মেলার চতুর্থ দিনে থাকছে জলসিঁড়ির প্রযোজনায় নাটক  ‘মহাবিদ্যা’।

পঞ্চম দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাফে চত্বরে ফানুস উৎসবের মাধ্যমে এবারের সাংস্কৃতিক মেলা শেষ হবে।

বিএনএ/ সানভীর/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি