27 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় অবৈধ কাঠ ভর্তি ট্রাক জব্দ

চকরিয়ায় অবৈধ কাঠ ভর্তি ট্রাক জব্দ


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় অবৈধ কাঠ ভর্তি মিনি ট্রাক জব্দ করেছে বনবিভাগ। সোমবার (২৭ ফ্রেরুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পেট্রোল পাম্পের সামনে থেকে গাড়িটি জব্দ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের এসও আলাউদ্দিন বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকারের নির্দেশে অবৈধভাবে বন থেকে বিভিন্ন প্রকার গাছ কেটে পাচারকালে কাঠ ভর্তি গাড়ি জব্দ করা হয় । বন বিভাগের উপস্থিতি টের পেয়ে গাড়িটি মহাসড়কের একপাশে রেখে কাঠ পাচারকারিরা পালিয়ে যায়। তাই এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তিনি জানান, পরে জব্দকৃত মিনি ট্রাকটি ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয় । এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনএ/ ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা