23 C
আবহাওয়া
৮:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

বিএনএ: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার পর গুলশানে নিজ বাসভবন ফিরোজা’য় পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকাল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন  খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, রুটিন চেকআপ-এর জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ জানান, কিছু পরীক্ষা বাসায় করা হয় আর কিছু হাসপাতালে নিয়ে করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তার রিপোর্ট পাওয়া যাবে। তারপর চিকিৎসায় পরিবর্তন আসতে পারে।

ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন আগে ছিলেন কারাগারে আর এখন গৃহবন্দি। হার্টে এখনও দুইটা ব্লক আছে, এছাড়া শারীরিক আরও জটিলতা আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে নেয়া ভীষণ জরুরি।

সবশেষ ২০২২ সালের ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলন সাবেক প্রধানমন্ত্রী।

বিএনএনিউজ/এ আর

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী