26 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠিতে কিশোরের মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে কিশোরের মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ বরিশাল: ঝালকাঠির নলছিটিতে রিয়াদ মল্লিক (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি ) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার নিজ ঘরের রান্না ঘরের আড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াদ মল্লিক পশ্চিম গোপালপুর এলাকার নাছির মল্লিকের ছেলে।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদের খালা হনুফা বেগম বলেন, রাতে তার মায়ের সাথেই ঘুমে ছিল। ওর মা ফজরের নামাজ পড়তে গিয়ে রান্না ঘরের আড়ার সাথে তার ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দা দিয়ে ওড়না কেটে নিচে নামায়। কিন্তু কি কারণে ও আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

ওসি মো. মুরাদ আলী বলেন , ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিএনএ/ সাইয়েদ কাজল,ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী