27 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় প্রাণ গেল  ১০৩১৩ জনের

বিশ্বজুড়ে করোনায় প্রাণ গেল  ১০৩১৩ জনের

করোনা, বিশ্বে মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত  করোনায় মোট মৃতের সংখ্যা  ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন আক্রান্ত হয়েছে। ফলে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জন জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে  ৫ লাখ ২৬ হাজার ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৭৬২ জন।

রাশিয়ায় মৃত্যু ৬৫৭,আক্রান্ত ৭৪ হাজার ৬৯২। ফ্রান্সে আক্রান্ত ৪ লাখ ২৮ হাজার ৮ মৃত্যু ২৫৮। স্পেনে আক্রান্ত  ১ লাখ ৩৩ হাজার ৫৫৩, মৃত্যু ২১৫। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ২০৬, মৃত্যু ৩৬২। যুক্তরাজ্যে আক্রান্ত  ১ লাখ ২ হাজার ২৯২, মৃত্যু ৩৪৬। কলম্বিয়ায় আক্রান্ত  ১৭ হাজার ৮৮৯ এবং মারা গেছে ২৮২।

জার্মানিতে আক্রান্ত  ১ লাখ ৮৮ হাজার ৭৫৯, মৃত্যু  ১৮৪। ইউক্রেনে আক্রান্ত  ২৪ হাজার ৩২১ এবং মারা গেছে ১৪১ জন। ব্রাজিলে মৃত্যু ৬০৬, আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ৮৭৮।

এছাড়া, ভিয়েতনামে ১৫৫, তুরস্কে ১৮৮, গ্রিসে ১১৮, হাঙ্গেরিতে ৬৯, পোল্যান্ডে ২৭৬, কানাডায় ২২৬, আর্জেন্টিনায় ৩১৬, কাজাখস্তানে ৩১১ জন, মেক্সিকোতে ৪৭৫  এবং সাউথ আফ্রিকায় ৯৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী