26 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ নেই : নওফেল

ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ নেই : নওফেল

ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ নেই : নওফেল

বিএনএ,চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে যাচাই বাছাই করে ভোট দিচ্ছেন। ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ বা শঙ্কা নেই। কেউ কারো ভোট দেওয়ার সুযোগ নেই।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায়  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পরপরই চট্টগ্রামের আন্দরকিল্লা ওয়ার্ডে মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছি। ভোটার নম্বরের পর ফিঙ্গার প্রিন্ট যাচাই করে শতভাগ নিশ্চিত হয়ে ভোট নেওয়া হয়েছে। একটা বিষয় দেখলাম এই পদ্ধতিতে ভোটে ম্যাকানিজম বা জালিয়াতির কোনো সুযোগ নেই। একদম সুষ্ঠু ভোট হচ্ছে।’ এসময় তিনি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, চট্টগ্রাম নগরীর জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারার প্রার্থী একজন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে ভোট দেবেন। নগরীর মানুষরা চায় যেন তাদের ন্যূনতম সেবাগুলা নিশ্চিত হোক। তারা জানেন রেজাউল করিম নির্বাচিত হলে এসব সেবা নিশ্চিত হবে।’

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি