32 C
আবহাওয়া
৪:২২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে তালেবানের শীর্ষ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও তালেবানের প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার এ  গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তাদের বিরুদ্ধে নারী ও কিশোরীদের ওপর নিপীড়নের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের আশঙ্কাজনক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আদালত।

আইসিসি জানিয়েছে, আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে এমন যথেষ্ট প্রমাণ আছে যা থেকে ধারণা করা যায়, তারা নারী, কিশোরী ও এমন সব ব্যক্তিদের—যারা তালেবানের লিঙ্গনীতি, লিঙ্গ পরিচয় বা তার প্রকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—তাদের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক নিপীড়ন চালিয়েছে এবং এটি মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত