24 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার

বিএনএ,কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইকবাল হোসেন (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মারা যাওয়া ইকবাল হোসেনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সাথে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বিএনএ/ ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী