24 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সাগরে ভাসা ৫৭ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছাল

সাগরে ভাসা ৫৭ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছাল

রোহিঙ্গা

বিএনএ বিশ্ব ডেস্ক: প্রায় এক মাস সাগরে ভেসে থাকার পর ক্ষুধার্ত ও দুর্বল ৫৭ রোহিঙ্গাবাহী একটি নৌকা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ভিড়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ। খবর: ব্যাংকক পোস্ট।

গণমাধ্যমের খবরে বলা হয়, মিয়ানমারের মুসলিম নিগ্রহের কারণে হাজারো রোহিঙ্গারা পালিয়ে যেতে বাধ্য হয়। নির্যাতনের শিকার হয়ে গত এক বছর অনেক রোহিঙ্গা জীবন বাঁচাতে সাগর পথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাড়ি জমায়।

স্থানীয় পুলিশের প্রধান ইউনার্ডি বলেন, রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে আচেহ বেসার জেলায় জেলেদের গ্রাম লাদংয়ের সৈকতে ৫৭ জনের একটি দল এসে পৌঁছেছে।
তিনি বলেন, গ্রামবাসী কর্তৃপক্ষকে রোহিঙ্গাদের আসার খবর জানায়। তারা ভাঙাচোরা নৌকাটি থেকে রোহিঙ্গাদের নামতে সাহায্য করেন। ওই রোহিঙ্গারা গত একমাস সাগরে ভাসছিল।

তিনি বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গা দলের চারজন গুরুতর অসুস্থ থাকায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইমিগ্রেশন কর্মকর্তা তেলমাইজুল সত্রী বলেন, ওই রোহিঙ্গাদের উদ্ধারের পর স্থানীয়র একটি বাড়িতে রাখা হয়েছে। তাদের মাঝে খাবারও অন্যান্য সেবা দেয়া হচ্ছে। জাতিসংঘের রোহিঙ্গা শরণার্থী প্রত্তাবাসন কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তর করা হবে।

চলতি মাসের ইন্দোনেশিয়া আসা রোহিঙ্গা দলের তৃতীয় দফা এটি। এর আগে গত ১৬ নভেম্বর ২২৯ জন রোহিঙ্গা ইন্দোনেশিয়া পৌছায় বলে জানান- তেলমাইজুল সত্রী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে