31 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কাবাডি খেলাকে জাতীয় খেলার মর্যাদা দিয়েছেন বঙ্গবন্ধু : ক্রীড়া প্রতিমন্ত্রী

কাবাডি খেলাকে জাতীয় খেলার মর্যাদা দিয়েছেন বঙ্গবন্ধু : ক্রীড়া প্রতিমন্ত্রী


বিএনএ, গাজীপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, কাবাডি খেলা জাতীয় খেলার মর্যাদা দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বর্তমান সরকার এই খেলার প্রসার ও ভালো খেলোয়াড় তৈরি করতে নানা উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে কাবাডি খেলাকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে ভবন, কার্যালয় এবং হোস্টেল নির্মাণ করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব ১৯ উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বরকত উল্লাহ, গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

বিএনএ/ এম. এস. রুকন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী