31 C
আবহাওয়া
৫:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচন,ঐক্য ফোরাম জয়ী ১০টিতে

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচন,ঐক্য ফোরাম জয়ী ১০টিতে

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচন,ঐক্য ফোরাম জয়ী ১০টিতে

বিএনএ ঝিনাইদহঃঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম জয়লাভ করেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ম্যধরাতে ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে ১৯ টি পদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত পরিষদ ১০টি এবং আওয়ামী লীগ সমর্থিত লিয়াকত- মঞ্জু পরিষদ ৯টি পদে জয়লাভ করে।

সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের অ্যাডভোকেট রবিউল ইসলাম। অ্যাডভোকেট সামসুজ্জামান লাকি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল লিয়াকত-মঞ্জু পরিষদ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত মোট ১৫৬ টি ভোটারের মধ্যে ১৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দশটি পদে জয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মশিউর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট এমএ মজিদ।

বিএনএনিউজ/আতিক,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী