26 C
আবহাওয়া
৯:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়া পৌঁছেই উৎফুল্ল ট্রাম্প

মালয়েশিয়া পৌঁছেই উৎফুল্ল ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক: রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়া পৌঁছার মধ্য দিয়েই এশিয়া সফর শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নেচে ওঠেন ট্রাম্প। ট্রাম্পের ওই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেনি হোয়াইট হাউজও । ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।

আল-জাজিরা সূত্রে জানা যায়, ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত জুলাইয়ে সীমান্তে সংঘর্ষ হয়েছিল। ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ‘গ্রেট পিস ডিল’ আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।

বিএনএ, শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি