20 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

এনআইডি সেবা পুনরায় চালু ডিজি

বিএনএ ডেস্ক: সার্ভার কক্ষ স্থানান্তর সংক্রান্ত কাজের জন্য টানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে এই সেবা বন্ধ থাকবে।

বুধবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত টানা ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে। এ সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস ও স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূলকক্ষে স্থানান্তর করা হবে। মূলত এসব কারণেই সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তর শেষে আগামী রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে সার্ভিসগুলো পুনরায় চালু করা হবে।

নির্বাচন কমিশনের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন জানান, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন এনআইডি সেবা বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তরসহ সংশ্লিষ্ঠ কাজে ৬৪ ঘণ্টা সময় লাগবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা